চোখের পাতা ফেলেই ‘ভাইরাল নায়ক’

২ আগষ্ট, ২০২০ ০০:২০  
নেটদুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে ইন্দোনেশিয়ার একটি ইউটিউব ভিডিও। ‘কিছু না করার ২ ঘণ্টা’ শীর্ষক এই ভিডিওটিতে একজন যুবক ক্যামেরার দিকে তাকিয়ে বসে রয়েছেন। মাঝে মাঝে চোখের পলক ফেলছেন। আর তা গুনতেই ভাইরাল হয়েছে ভিডিওটি। চোখের পলক গুনতে হুমড়ি খেয়ে পড়েছেন প্রায় ১৮ লাখ মানুষ! টানা দুই ঘণ্টার এই ভিডিওতে এই ভিডিওটি দিয়ে সেলিব্রেটি বনে গেছেন ইন্দোনেশিয়ার ইউটিউবার মোহাম্মদ ডিডিট। ভিডিওটিতে ডিডিট ক্যামেরার দিকে তাকিয়ে চোখের পাতা ফেলেছেন। এর চেয়ে বেশি কিছুই নেই গোটা দুই ঘণ্টার ওই ভিডিওতে। ভল্গার থেকে ‘ভাইরাল নায়ক’ খ্যাত ডিটিকে বেশ কয়েকজন দর্শক নাকি যুবসমাজের জন্য শিক্ষামূলক কিছু ভিডিও পোস্ট করা জন্য অনুরোধ করেছেন। সেটি থেকে অনুপ্রাণিত হয়ে নাকি গত ২৭ জুলাই এই কিছু না করার দুই ঘণ্টার ভিডিও পোস্ট করেছেন তিনি।